আসামের বরাক উপত্যকার শিলচরে বাংলা ভাষার জন্য ১৯৬১ সালের ১৯ শে মে জীবন দিয়েছিলেন বহু শহিদ। ১৯৬১ সালের ১৯ শে মে আসামের রাজ্যভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে এবং মায়ের ভাষা বাংলাকে প্রতিষ্ঠা করতে গিয়ে ঐদিন ১১ জন বাঙালী শহিদ হন। তাঁদেরকে স্মরণ করে শুক্রবার মালদা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে সমস্ত ছাত্র ছাত্রী, অধ্যাপক, বুদ্ধিজীবী, অধ্যাপিকা, লেখক সকলে উপস্থিত হন। এবং একটি পদযাত্রা করে শহীদ বেদীতে মাল্যদান ও পুস্প অরপন করে দিনটি পালন করেন।
মালদা